আট বছরের শিশুকন্যাকে অপহরণ করে ধর্ষণ ও খুনের দায়ে ভারতের কাশ্মীর রাজ্যের দীপক খুজারিয়া নামে এক পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। সম্প্রতি জম্মুর কাঠুয়া জেলার রাসানা গ্রামে এই ঘটনা ঘটে।
গত ১০ জানুয়ারি রাসানা গ্রামে ঘোড়ায় চড়ার সময় নোবাদ সম্প্রদায়ের ওই শিশুকে অপহরণ করা হয়। তার খোঁজে বিভিন্ন স্থানে পুলিশ তল্লাশি চালায়। শিশুটির খোঁজে অংশ নেয়া পুলিশ বাহিনীর মধ্যে ছিলেন দীপক খুজারিয়া। ১৭ জানুয়ারি শিশুটির মৃতদেহ উদ্ধার হয়।
পরে বিভিন্ন ঘটনায় সন্দেহ যায় খুজারিয়ার ওপর। পুলিশি জেরায় খুজারিয়া স্বীকার করেন- এক কিশোরের সহায়তায় শিশুটিকে অপহরণ করে। সাত দিন আটকে রেখে ধর্ষণের পর তাকে খুন করে। নোবাদ সম্প্রদায়ের ওপর রাগ থেকেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়। এ ঘটনায় ওই কিশোরকে আগেই গ্রেফতার করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
