কুমিল্লায় বিএনপি-জামায়াতের ১৪ নেতাকর্মী গ্রেফতার

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৮, ২০:০১
কুমিল্লার বিভিন্ন থানা এলাকায় পুলিশ অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ১৪ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং নাশকতা পরিকল্পনার অভিযোগে শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত সময়ে তাদের গ্রেফতার করা হয়। জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এদের মধ্যে অধিকাংশই বিএনপির নেতাকর্মী। 
 
এর মধ্যে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ নগরীর মধ্যম আশ্রাফপুর এলাকা থেকে কাজী জাহিদ হাসান অপু (২৬) নামে একজনকে গ্রেফতার করেছে। অপু একজন মৃগী রোগী বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। 
 
জেলা পুলিশের বিশেষ শাখার (স্পেশাল ব্রাঞ্চ) ডিআইও-১ মো. মাহাবুব মোর্শেদ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রয়েছে।
 
ইত্তেফাক/কেকে