চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যাচ্ছেন রাষ্ট্রপতি

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৩৮
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন রবিবার বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হবে। 
 
রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস ড. একে. আজাদ চৌধুরী। 
 
বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। স্বাগত বক্তব্য রাখবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ।
 
ইত্তেফাক/ইউবি