‘শেখ হাসিনার জন্ম হয়েছিল বলেই দেশে এতো উন্নয়ন’

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৫৭
যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনির বলেছেন, শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। জননেত্রী শেখ হাসিনার জন্ম হয়েছিলো বলেই সারাদেশে এতো উন্নয়ন। উন্নয়নের জোয়ারে ভাসছে পুরো দেশ। 
 
শনিবার বিকাল ৫টায় যশোরের চৌগাছা উপজেলার ধূলিয়ানী ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে 'উঠান বৈঠকে' তিনি এ কথা বলেন। 
 
সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে মনিরুল ইসলাম বলেন, বর্তমান সরকার উন্নয়নবান্ধব সরকার। শিক্ষাক্ষেত্রে, বিদ্যুতক্ষেত্রে, যোগাযোগক্ষেত্রে বর্তমান সরকারের যে উন্নয়ন করেছে তা সর্বকালের সকল রেকর্ড পার হয়ে গেছে। 
 
তিনি আরো বলেন, সকল উন্নয়নের দিক বিবেচনা করে আমাদের সিদ্ধান্ত নিতে হবে এবং সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে নৌকার বিজয়কে নিশ্চিত করতে হবে। 
IMG0
ধূলিয়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ শাহজাহান কবীর, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম মিয়া, ফুলসারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী, পৌর মেয়র নূর-উদ্দীন আল মামুন হিমেল, ধূলিয়ানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাস্টার লিয়াকত আলী, সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দীন আলা, পাশাপোল ইউপি চেয়ারম্যান ওবাইদুল ইসলাম সবুজসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতারা।