২০ কেজি গাঁজা উদ্ধার, আটক ১

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৮, ২১:৩৪
 
চৌদ্দগ্রামে ২০ কেজি গাঁজাসহ ফয়সাল আহম্মদ নামের এক মাদকব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তিনি সদর দক্ষিণ উপজেলার রবপুর গ্রামের হুমায়ন কবিরের ছেলে।
 
শনিবার বিকেলে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
 
এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার এসআই ফজলুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামে মসজিদ রোডে অবস্থিত বাস কাউন্টারের সামনে থেকে বস্তাভর্তি ২০ কেজি গাঁজাসহ ফয়সালকে আটক করা হয়।
 
ইত্তেফাক/আরকেজি