ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে জাপার প্রার্থী রেজোয়ান আহমেদ

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:০০

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে জাতীয় পার্টির দলীয় প্রার্থী হলেন রেজোয়ান আহমেদ। জাপা চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারী সুনীল শুভরায়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শনিবার এ তথ্য জানানো হয়েছে।

উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, জাতীয় সংসদের ২৪৩ নং ব্রাহ্মণবাড়িয়া-১ সংসদীয় আসনে ভোটার ২ লাখ ৭ হাজার ৯শ’ ৯৭ জন। পুরুষ ভোটার ১ লাখ ৬ হাজার ৮‘শ ৮৭ জন ও মহিলা ভোটার ১ লাখ ১ হাজার ১‘শ ১০ জন।

উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৪ ফেব্রুয়ারি বুধবার। বাছাই ১৬ ফেব্রুয়ারি শুক্রবার। প্রার্থিতা প্রত্যাহারের তারিখ ২৩ ফেব্রুয়ারি শুক্রবার এবং ভোট গ্রহণ ১৩ মার্চ মঙ্গলবার অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হকের মৃত্যুতে এ আসনের এমপি পদ শূন্য হয়।

ইত্তেফাক/নূহু