রংপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মিজুসহ ৩জনকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় মহানগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ জেলা বিএনপি কার্যালয়ে পূর্ব ঘোষিত প্রতিবাদ সভা শেষে ফেরার পথে তাদের আটক করা হয়।
অন্যরা হলেন- মহানগর বিএনপির সহ-প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপু ও জেলা যুবদল সদস্য আকিবুল ইসলাম মনু।
ইত্তেফাক/আরকেজি
