হংকং বিএনপির সভাপতিসহ ১০ নেতাকর্মী জেলহাজতে

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:২১
 
কুমিল্লার দেবিদ্বারে মিছিলের প্রস্তুতি নেয়ার সময় আটক হয়েছেন হংকং বিএনপির সভাপতি এএফএম তারেক মুন্সী এবং ছাত্রদল নেতা এসএম ইমরান হাসান, আল আমিন হোসেন আমানত ও শাহ জামান।
 
শনিবার সকালে দেবিদ্বার পৌর এলাকার পোনরা থেকে তাদের আটকের পর দুপুরে বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামলায় আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়।
 
অপরদিকে, দুপুরে কুমিল্লা মহানগরীতে বিক্ষোভ মিছিল করার সময় জেলা যুবদলের সভাপতি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ও ছাত্রদল নেতা রিয়াজ উদ্দিন রিয়াজসহ ৬ যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
 
কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আবু সালাম মিয়া জানান, নাশকতার চেষ্টাসহ সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে তাদের আটকের পর জেলহাজতে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি