অবশেষে বিয়ের বাজনা বাজলো অভিনেতা তৌসিফ মাহবুব ও জান্নাতুল ফেরদৌসের। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি পার্টি সেন্টারে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
IMG0
বিয়েতে উপস্থিত ছিলেন ছোটপর্দার অনেক জনপ্রিয় মুখ। পরিচালক বান্নাহ, অভিনেতা সজল, অভিনেত্রী টয়া, সাবিলা নূর, সাফা কবিরসহ অনেকেই উপস্থিত ছিলেন। আগামীকাল সন্ধ্যায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
ইত্তেফাক/মোস্তাফিজ
