ঋষিকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছেন অমিতাভ!

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৪১
 
আকবর আর অ্যান্টনির রাগারাগি হল নাকি? না, তেমন কোনও ঘটনা নয়। কিন্তু সত্যি সত্যিই ঋষি কাপুরকে বৃদ্ধাশ্রমে পাঠাতে চেয়েছেন অমিতাভ বচ্চন। অমিতাভের বয়স ৭৫ আর ঋষি ৬৫। ভাবতেই পারেন যে, তাহলে এমনটা কী করে সম্ভব! আসলে, বিষয়টা একটু অন্যরকম।
 
‘কাভি কাভি’, ‘আজুবা’, ‘অমর আকবর অ্যান্টনি’র মতো বহু ছবিতে একসঙ্গে কাজ করেছেন অমিতাভ-ঋষি। প্রায় ২৭ বছর পর বলিউডের এই দুই সুপারস্টার ফের একসঙ্গে ফিরছেন বড় পর্দায়। ছবির নাম ‘১০২ নট আউট’। নামের মতোই, ছবির গল্পেও রয়েছে দারুণ টুইস্ট। সৌম্য জোশীর লেখা একটি গুজরাটি নাটক অবলম্বনে পরিচালক উমেশ শুক্ল এই ছবি তৈরি করছেন। শুক্রবার মুক্তি পেয়েছে ছবির টিজার।
IMG0
 
টিজারের একটি দৃশ্যে রয়েছে যেখানে, অমিতাভ বলছেন তিনি তাঁর ছেলে ঋষিকে বৃদ্ধাশ্রমে পাঠাতে চান। বলছেন, ‘আমি বিশ্বের প্রথম বাবা হব, যে নিজের ছেলেকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে...’।
 
ছবির প্রথম ঝলকেই বাজিমাত করেছেন দুই অভিনেতা। ইতিমধ্যেই ভাইরাল ‘১০২ নট আউট’-এর টিজার।
 
ইত্তেফাক/মোস্তাফিজ