কিছুদিন আগেই অভিনয়ে বিরতির কথা বলেছিলেন জনপ্রিয় ব্যান্ড তারকা পার্থ বড়ুয়া। এখন গান নিয়েই থাকতে চান। এমনই বক্তব্য ছিল পার্থর। কিন্তু পরে অমিতাভ রেজা পরিচালিত ‘আয়নাবাজি’ চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।
IMG0
আবারো চলচ্চিত্রের মাঠে ব্যান্ড তারকা পার্থ বড়ুয়া। তবে এবার চলচ্চিত্র প্রযোজনায় এলেন পার্থ। বর্তমানে প্রি-প্রোডাকশনের কাজ চলছে। প্রায় শেষের দিকে কাজ। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বর মাসে ছবির শুটিং শুরু হবে। তবে ছবিটির পরিচালক ও কাস্টিং নিয়ে এখনো কিছু বলেননি পার্থ।
ইত্তেফাক/মোস্তাফিজ
