ডিজাইনার নুসরাত আক্তার লোপা ভালোবাসা দিবস উপলক্ষে ‘শোন গো দখিণা হাওয়া’ নামের একটি ব্যতিক্রমধর্মী ফ্যাশন মিউজিক্যাল ফিল্ম বের করেছেন। মিউজিক্যাল ফিল্মটিতে একটি প্রেমের গল্পকে তারা তাদের পোশাক দিয়ে সাজিয়েছেন।
ফ্যাশন হাউজ হুর নুসরাত’র কর্ণধার নুসরাত আক্তার লোপার গল্প অবলম্বনে তারই ফ্যাশন হাউস হুর নুসরাত’র পোশাকগুলোকে খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন, মিউজিক্যাল ফিল্ম ‘শোন গো দখিণা হাওয়া’তে। মিউজিক্যাল ফিল্মটিতে প্রধান দুটি চরিত্র রূপায়ণ করেছেন তারিন রহমান ও শাফায়াৎ ফুয়াদ।
কল্পলোক প্রোডাকশন হাউস’র ব্যানারে নির্মিত মিউজিক্যাল ফিল্ম ‘শোন গো দখিণা হাওয়া’ পরিচালনা করেছেন তরুণ নির্মাতা উজ্জল রহমান। চিত্রগ্রহণে রাজিন মনির। প্রমোশনে সুহৃদ।
ইত্তেফাক/আনিসুর
