সিঙ্গাপুর সফর শেষে দেশে ফিরেছেন বিমান বাহিনী প্রধান

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৫৭
বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার সিঙ্গাপুরে অনুষ্ঠিত ‘ষষ্ঠ সিঙ্গাপুর এয়ার শো ২০১৮’ এ অংশগ্রহণ শেষে শনিবার দেশে ফিরেছেন। সফরকালে বিমান বাহিনী প্রধান এয়ার শোতে প্রদর্শিত বিভিন্ন বিমানের এরিয়াল ডিসপ্লেসহ অংশগ্রহণকারী বিভিন্ন এয়ারস্পেস টেকনোলজি এন্ড ইঞ্জিরিয়ারিং কোম্পানির প্যাভেলিয়ন পরিদর্শন করেন। এছাড়া তিনি সিংগাপুর বিমান বাহিনী প্রধানসহ বিভিন্ন দেশের সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণদের সাথে পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন। 
 
বিমান বাহিনী প্রধানের সফর দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক উন্নয়নের পাশাপাশি ভবিষ্যতে বিমান বাহিনীতে নতুন বিমান ও প্রযুক্তি অন্তর্ভুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়। উল্লেখ্য, দুই জন সফর সঙ্গীকে নিয়ে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার গত ৪ ফেব্রুয়ারি সিঙ্গাপুর যান। 
 
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) রবিবার এ তথ্য জানায়। 
 
ইত্তেফাক/এমআই