শ্যামনগর উপজেলা জামায়াতের সাবেক এমপি গাজী নজরুল ইসলামকে রবিবার বিকেলে নাশকতার মামলায় পুলিশ গ্রেফতার করেছে। তিনি ইসমাঈলপুর গ্রামের আলী গাজীর ছেলে।
এসআই শংকর কুমার ও এএসআই তরিকুল ইসলাম জানান, গাজী নজরুল ইসলাম সাবেক এমপি ও ঢাকা কেন্দ্রীয় কমিটির জামাতের সুরা সদস্য। তাকে রবিবার বিকালে তাকে গ্রেফতার করা হয়েছে।
শ্যামনগর থানার ওসি সৈয়দ মান্নান আলী বলেন, নাশকতার মামলায় তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
