কর্ণফুলীতে ট্রাকের ধাক্কায় ২ সিএনজি যাত্রী নিহত

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:৩৩

চট্টগ্রাম জেলার কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় ট্রাক চাপায় ২ সিএনজি যাত্রী নিহত হয়েছে। এই ঘটনায় সিএনজির আরো তিন যাত্রী গুরুতর আহত হয়েছে।

গতকাল রবিবার বিকাল সাড়ে ৪ টায় শিকলবাহা এজে চৌধুরী ডিগ্রি কলেজ সম্মুখে এ ঘটনা ঘটে। পুলিশ ঘাতক ট্রাক আটক ও সিএনজি উদ্ধার করেছে।

নিহতরা হলেন, নিহতরা হলেন রিদোয়ান (৪০) ও ছোটন (২৫)। আহরা হলেন, মহিউদ্দিন (২৮), রেজাউল করিম (২৮) ও মোহাম্মদ শামীম (১৯)। সিএনজি যাত্রী সকলে বাঁশখালী উপজেলার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, অপেক্ষমাণ একটি বাসকে ওভারটেক করতে গিয়ে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময সিএনজি বাঁশখালী ও ট্রাক চট্টগ্রাম যাচ্ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

চমেক হাসপাতাল ফাঁড়ি পুলিশ জানায়, সড়ক দুর্ঘটনায় সিএনজির ২ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। তাদের চিকিৎসা চলছে। তাদের অবস্থা গুরুতর।

কলেজবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ টিআই মিহানুর রহমান জানান, যেখানে দুর্ঘটনা ঘটেছে সেটি আন্ডার কনস্ট্রাকশন এরিয়া। শাহ আমানত সেতু থেকে কলেজ বাজার ক্রসিং পর্যন্ত ৪ লেনে উন্নীতকরণের কাজ চলছে। এর এক পাশ দিয়ে যানবাহন চলাচল করলেও সিএনজি ও ট্রাকের সংঘর্ষ হয় সড়কের বাইরে আন্ডার কনস্ট্রাকশন এরিয়ায়। সেখানে সিএনজি এবং ট্রাক কেন গেলো তা এখনো পুলিশের কাছে পরিস্কার নয়।

ইত্তেফাক/নূহু