উত্তর কোরিয়ার সঙ্গে যোগাযোগ বাড়ায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।
তিনি দক্ষিণ কোরিয়া থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রার সময় সাংবাদিকদের বলেছেন, শীতকালীন অলিম্পিক নিয়ে দুই দেশের মধ্যে যোগাযোগ তথা সম্পর্ক বাড়ছে। পরমাণু উত্তেজনার মধ্যে এ ধরনের সম্পর্ক বাড়াটা ইতিবাচক।
শুক্রবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুনকে আমন্ত্রণ জানিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।
মাইক পেন্স বলেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে মিলে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার ওপর চাপ অব্যাহত রাখবে। এ বিষয়ে দুই দেশই অঙ্গীকারবদ্ধ। -বিবিসি
ইত্তেফাক/আনিসুর
