মাহাথির মোহাম্মদ হাসপাতালে

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:৩১
 
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ হাসপাতালে ভর্তি হয়েছেন। বুকে সংক্রমনের কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
 
গতকাল রবিবার তার মেয়ে মারিনা মাহাথির জানিয়েছেন, তিনি এখন সুস্থ আছেন।
 
প্রচন্ড কাশি হওয়ার পর পাকাতান হারাপান দলের চেয়ারম্যান ড. মাহাথির মোহাম্মদকে শুক্রবার রাতে মালয়েশিয়ার ন্যাশনাল হার্ট ইন্সটিটিউটে ভর্তি করা হয়। ৯২ বছর বয়সী মাহাথিরকে সাধারণ ওয়ার্ডে রেখেই চিকিত্সা দেওয়া হচ্ছে। চ্যানেল নিউজ এশিয়া
 
ইত্তেফাক/আনিসুর