অক্সফার্মের শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে হাইতিতে পতিতাবৃত্তির অভিযোগ

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৮, ১০:৫৩
 
ব্রিটিশ দাতব্য সংস্থা অক্সফামের এক শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে হাইতিতে অভাবে পড়া মেয়েদের নিয়ে পতিতাবৃত্তি করানোর অভিযোগ উঠেছে। ২০১০ সালে সংস্থাটির হাইতির তৎকালীন পরিচালক রোল্যান্ড ভ্যান হাউওয়েরমেইরেনের বিরুদ্ধে এই অভিযোগ।
 
ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল অক্সফাম। ওই কর্মকর্তা পরে ‘অ্যাকশন অ্যাগেইন্সট হাঙ্গার’ নামে বৃহৎ ফরাসি দাতব্য সংস্থার বাংলাদেশ মিশন প্রধান হিসেবে কাজ করেছেন। 
 
ব্রিটিশ পত্রিকা দ্য টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, হাইতির ডেলমাসে একটি অতিথি শালায় কিছু অল্পবয়স্ক পতিতাদেরকে যৌন পার্টিতে আমন্ত্রণ জানায় রোল্যান্ড ভ্যানসহ অক্সফামের কর্মীরা।
 
কিছু পতিতা অক্সফামের টি-শার্টও পরে ছিল ওই সময়। ২০১০ সালে ভূমিকম্পের পর হাইতিতে ২ লাখ ২০ হাজার মানুষ নিহত হয়। প্রায় লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়ে।
 
ইত্তেফাক/আনিসুর