বলিভিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ নিহত ৮, আহত ৪০

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৪৮
 
বলিভিয়ার অরুরো শহরের বিখ্যাত কার্নিভাল উৎসবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন শিশুসহ আটজন নিহত হয়েছেন। ৪০ জনের বেশি আহত। খবর বিবিসি।
 
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অরুরো শহরে কার্নিভালের চলাকালে শনিবার সন্ধ্যায় ভাসমান এক দোকানির ব্যবহৃত একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। 
IMG0
আহত অনেককে আকাশপথে ২৫০ কিলোমিটার দক্ষিণে বিলিভিয়ার প্রধান শহর লা পাজে নিয়ে যাওয়া হয়েছে। বিস্ফোরণটি দুর্ঘটনাজনিত বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।
 
দেশটির পুলিশ প্রধান রোমেল রানা বলেছেন, গ্যাস সিলিন্ডারটির সঙ্গে সংযুক্ত একটি রাবারের নলে গরম তেল পড়লে সেটি পুড়ে যায়, তখন গ্যাস বের হয়ে বিস্ফোরণ ঘটে।
 
ইত্তেফাক/আনিসুর