বিএনপি নেতা শামসুজ্জামান দুদু গ্রেফতার

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৫৫
 
বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষকদলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদুকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গেছে।
 
বিএনপি ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে ফেরার পথে সেগুনবাগিচা থেকে তাকে গ্রেফতার করা হয়।
 

ইত্তেফাক/এএম