বিএনপির মানববন্ধনের ব্যানার নিয়ে গেল ওসি

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:২০
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছর কারাদণ্ড দেয়ার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিএনপি আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ।
 
আজ সোমবার বেলা ১১টার দিকে বিএনপির কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মীরা মানববন্ধনে দাঁড়ালে সদর থানার ওসি আব্দুল লতিফ মিয়া কিছুক্ষণ পরেই ব্যানার নিয়ে চলে যায়।
 
এর পরেও মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি ওয়াদুল্লাহ মাসুদ, যুবদলের সভাপতি মহেবুল্লাহ চৌধুরী আবু নূর প্রমুখ।
 
IMG0
 
বক্তারা এ সময় খালেদা জিয়ার বিরুদ্ধে দেয়া রায় প্রত্যাখ্যান করে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি দেন। মানববন্ধনকে ঘিরে বিএনপির কার্যালয়ের সামনে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতিও লক্ষ্য করা গেছে।
 
ইত্তেফাক/এসএস