চাঁপাইনবাবগঞ্জের নাচালে ৩০ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি নাচোল পৌর এলাকার ইসলামপুর (বান্দ্রা) মহল্লার মোন্তাজ আলীর ছেলে শরিফুল ইসলাম (৪২)।
নাচোল থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহাম্মদ বিষিয়টি নিশ্চিত করে জানান, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে পুলিশ নাচোল বাসষ্ট্যান্ড থেকে ৩০ পিস ইয়াবাসহ শরিফুলকে আটক করে। আজ সোমবার তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জেলহাজতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/কেকে
