বিদ্যুতের তারে বেঁধে ট্রাকে অগ্নিকাণ্ড

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:১৮
 
উপজেলার ভাঙ্গুড়া পৌরসভার শরৎনগর বাজারে পল্লিবিদ্যুতের লাইনের সাথে বেঁধে একটি ট্রাকে আগুন লেগে যায়। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
 
এলাকাবাসী জানায়, একটি ট্রাকে খড় নিয়ে যাওয়া হচ্ছিল। ট্রাকটি দুপুরে শরৎনগর বাজার অতিক্রমের সময় রাস্তার পাশে টেনে নেয়া পল্লিবিদ্যুতের এক গুচ্ছ তার খড়ের সাথে বেঁধে ছিঁড়ে যায়। শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত ঘটে। পরে ড্রাইভার সাহসের সাথে আগুনসহ ট্রাকটি বাজারের মধ্য থেকে নদীর পাড়ে নিয়ে যান।
 
এসময় ট্রাকের উপরে দাউ দাউ করে আগুন জ্বলছিল। নিচে গ্যাস সিলিন্ডার দেখে পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন আগুন নিভাতে ব্যর্থ হয়।  পরে ভাঙ্গুড়া পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেলের সহযোগিতায় ফায়ার সার্ভিসের গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে খড় পুরে ছাই হয়ে যায়। 
 
ইত্তেফাক/আরকেজি