মহেশখালীর আদিনাথ মন্দিরে শিব চতুর্দশী পূজা শুরু

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৪৬
মহেশখালী উপজেলারঅ ঐতিহ্যবাহী আদিনাথ মন্দিরের শিব চতুর্দশী পূজা মঙ্গলবার ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। ১৩ ফেব্রুয়ারি রাত ১১টা থেকে শুরু হয়ে ২১ ফেব্রুয়ারি রাত ১১টা পর্যন্ত এ পূজা চলবে। উপ-মহাদেশের হিন্দু ধর্মীয় তীর্থস্থান মহেশখালী উপজেলার মৈনাক পর্বতের আদিনাথ মন্দিরে এই পূজাকে কেন্দ্র বিশাল এলাকা জুড়ে হিন্দু সম্প্রদায়ের ৭দিন ব্যাপী মেলা চলবে। বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে হাজার হাজার ভক্তরা এই পূজায় অংশগ্রহণ করবে বলে পূজা কমিটির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। ইতিমধ্যে হাজার হাজার ভক্তরা এই মন্দিরে আসা শুরু করেছেন।
 
আইন শৃংখলা বাহিনী ও পূজা কমিটির সেচ্ছাসেবকরা যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছে। ৭ দিনব্যাপী এই মেলায় হিন্দু ও মুসলিমরা সম্মিলিত ভাবে খেলা, ধুলা ও বেচা কেনা, দোকান পার্ট ইত্যাদি পশরা বসিয়ে বেচা বিক্রি শুরু করে দিয়েছে। সনাতনদের লাখো ভক্তের সমাগমের মাধ্যমে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। 
 
এ বিষয়ে আদিনাথ মেলা দেখতে আসা শহরের পাহাড়তলীর বাসিন্দা রশিদ জানান, মহেশখালীর ঐতিহ্য এই আদিনাথ মেলা। এখানে মুসলিম-হিন্দু-বৌদ্ধ সকল সম্প্রদায়ের লোকজন একে অপরের সাথে মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করেন। সকলে একসাথে উৎসবমুখর পরিবেশে মেলা উপভোগ করছেন। মেলায় প্রসিদ্ধ খাবার মিঠাইর জিলাপি সবার কাছে প্রিয়। তাই মেলা থেকে জিলাপি নিয়ে যাচ্ছি। মন্দিরের শতাধিক সেচ্ছাসেবক কর্মীরা নিরাপত্তার কাজ শুরু করে দিয়েছেন। সহকারী পুলিশ সুপার (মহেশখালী সার্কেল) জানান আমাদের যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছি। 
    
আদিনাথের মন্দিরের পূজা প্রস্তুতির কাজে নিয়োজিত সংস্কার কমিটির সম্পাদক প্রণব কুমার দাশ, জানা, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং আবহাওয়া অনূকুলে থাকায় স্বপরিবারে শিবদর্শনে আসার প্রত্যশা রাখছি। 
 
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, পুলিশ বাহিনীরা সর্বাত্তক সহযোগিতায় ও নিরপত্তা দিতে আমরা প্রস্তুত। 
 
ইত্তেফাক/এমআই