বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ এবং এর জনগোষ্ঠী মেধাবী। এই মেধাবী জনগোষ্ঠীকে দক্ষ এবং যোগ্য করে তুলতে প্রয়োজন যুগপোযোগী শিক্ষা ও প্রশিক্ষণ। এবং সঠিক পদ্ধতি তে প্রশিক্ষণ পেলে এদেশের তরুণরা বিশ্ব বাজারে নিজেদের যোগ্যতা প্রমাণে অর্জন করবে অভুতপূর্ব সফলতা।
কৃষিবিদ ইনিস্টিটিউশনে এ্যাপটাক এবং এডিএন এডু সার্ভিস আয়োজিত এ্যাপটেক শিক্ষা প্রশিক্ষণ সেবা পন্যের উদ্ভোধন অনুষ্ঠানে এমন মন্তব্যই করেছেন বক্তারা। অনুষ্ঠানের আয়োজন করে এডিএন এডু সার্ভিসেস লিমিটেড। এটি বাংলাদেশের সবচেয়ে অগ্রগামী প্রশিক্ষণ এবং লার্নিং সেবা দিতে কাজ করবে এবং দেশের প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ সেবায় জনবলকে আরও দক্ষ আর সুশিক্ষিত করে তুলতে সর্বোচ্চ সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করে আয়োজকরা। এডিএন এডুসার্ভিসেস এর ব্যাবস্থাপনা পরিচালক তপন কান্তি সরকারের সভাপত্তিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাপ্রতিমন্ত্রী কাজি কেরামত আলী।
প্রতিমন্ত্রী কাজি কেরামত আলী বলেন, বাংলাদেশ অফুরন্ত সুযোগের দেশ। সম্ভাবনাময় এ দেশ শ্রীঘ্রই একটি ডিজিটাল এবং উন্নয়নশীল দেশ হিসেবে রুপান্তরিত হবে। এই ডিজিটাল রূপান্তরের সম্ভাবনার সুফল অজর্ন প্রয়োজন দক্ষ জনবল এবং ডিজিটাল হওয়ার পুরোপুর সুবিধা নিতে শিক্ষিত এবং জনবলকে আরও সুশিক্ষিত ও দক্ষ করে তুলতে হবে। এ বিষয়ে বাংলাদেশ সরকার নিবিড়ভাবে কাজ করবে। সরকার জনবলকে আরও দক্ষ করতে কাজ করছে। এডিএন এডুসার্ভিস এবং অ্যাপটেক-এ দুয়ের যৌথ উদ্যোগে এ ধরণের প্রশিক্ষণের খবর জেনে আমি আনন্দিত। আমাদের দেশীয় জনবল এ ধরণের প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনে সক্ষম হবে এবং বিশ্বের বাজারে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে পারবে। সেসাথে এই যৌথ উদ্দ্যোগ সরকারের পাশাপাশি দক্ষ জনগোষ্ঠী তৈরীতে ইতিবাচক ভাবে কাজ করবে বলে আমি বিশ্বাস করি।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ডাক ও টেলিযোগাযোগ সচিব শ্যাম সুন্দর শিকদার, তথ্য মন্ত্রণালয়ের প্রধান সচিব নাসির উদ্দিন আহমেদ, এটুআই প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার, বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম (সচিব), অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহা, আইডিয়া প্রকল্পের (জ্যেষ্ঠ উপদেষ্টা) হারুনুর রশিদ, কারিগরি শিক্ষা ব্যবস্থার মহাপরিচালক অশোক কুমার বিশ্বাস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যাঞ্চেলর (অ্যাকাডেমিক) ড. নাসরিন আহমেদ।
ইত্তেফাক/ রেজা
