৩০ মণ জাটকা উদ্ধার

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৩০
 
মুলাদীতে ৩০ মণ ঝাটকা উদ্ধার ও ৫জনকে আটক করা হয়েছে। সোমবার ভোরে এ অভিযান চালানো হয়। 
 
জানা যায়, উপজেলার নাজিরপুর নৌ পুলিশের এএসআই ফারুক হোসেনের নেতৃত্বে একদল পুলিশ সোমবার ভোররাতে আড়িয়াল খাঁ নদীতে অভিযান চালায়। অভিযান চালিয়ে ৩০ মণ জাটকা ও পাঁচজনকে আটক করা হয়। 
 
তারা হলেন- মেহেন্দীগঞ্জ উপজেলার মো. সেলিম, মিজানুর রহমান, আবু তাহের, সাদ্দাম হোসেন ও শাহাবুদ্দিন রাড়ী। তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি