মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার ধীপুর ইউনিয়নের বেলুয়া গ্রামে বাবুল হোসেন বাবু (৪৭) নামে এক ডাকাত গণপিটুনিতে নিহত হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে টঙ্গীবাড়ি থানার ওসি মো ইয়ারদৌস হাসান জানান, সোমবার ভোর রাতে বেলুয়া গ্রামে আইয়ুব আলী শেখের বাড়িতে একটি পিকাপ ও একটি মাইক্রোবাসে চড়ে ১৫/২০জনের ডাকাত দল ডাকাতি করে। পরে তারা লুণ্ঠিত মালামাল নিয়ে পালিয়ে যাবার সময় এলাকাবাসী তাদের ধাওয়া করে। এ সময় অন্যরা পালিয়ে গেলেও বাবুল ধরা পড়ে যায়। তখন তাকে এলাকাবাসী গণপিটুনী দেয়। তাকে উদ্ধার করে পুলিশ টঙ্গীবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সেখান থেকে তাকে ঢাকায় রেফার্ড করলে পথিমধ্যে মারা যায়। বাবুলের লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরো বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ধারণা করা হচ্ছে বাবুল আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। সে ঢাকার পোস্তগোলার শাহজাহান ছেলে। অন্য ডাকাতদের ধরার চেষ্টা চলছে।
ইত্তেফাক/আরকেজি
