তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, চলনবিল এখন উন্নয়নের জনপদ। ৩৭ বছরের অবহেলিত চলনবিল এখন জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের মডেল পরিণত হয়েছে।
তিনি সোমবার বিকালে সিংড়া উপজেলার চৌগ্রামে দুই কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে সিংড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে উত্তর চৌগ্রাম রাজবাড়ী প্রাঙ্গণে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
চৌগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলতাব হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান শেখ, চৌগ্রাম ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উপ-পরিচালক নুরুল ইসলাম, গণপূর্ত বিভাগের নিবাহী প্রকৌশলী হুমায়ুন কবির, জেলা পরিষদের সদস্য সালাউদ্দিন আল আজাদ ছানা, সাধারণ সম্পাদক বারিক হোসেন।
ইত্তেফাক/আরকেজি
