রাজশাহীর শ্রেষ্ঠ শিক্ষার্থী রুহুল আমিন

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:২৬
জাতীয় শিক্ষা সপ্তাহে রাজশাহী জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে মো. রুহুল আমিন। সে তানোর উপজেলার চন্দনকোঠা গ্রামের মো. সোলাইমান মণ্ডলের ছেলে।
 
রুহুল আমিন তানোর পৌরসভা টেকনিক্যাল অ্যান্ড বি.এম কলেজে কম্পিউটার অপারেশন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। রুহুল শিক্ষা ক্ষেত্রেই মেধাবী নয়, এই শিক্ষার্থীর দখলে রয়েছে আইটি ও সমাজ উন্নয়নমূলক কাজের স্বীকৃতি।
 
এছাড়া উপজেলায় শ্রেষ্ঠ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে তানোর পৌরসভা টেকনিক্যাল অ্যান্ড বি.এম কলেজ ও একই শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো. আনিচ্ছুজামান।
 
ইত্তেফাক/এসএস