২০১৯ সালের প্রস্তাবিত বাজেট প্রকাশ করেছে হোয়াইট হাউস

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১০:০১
 
২০১৯ সালের প্রস্তাবিত বাজেট প্রকাশ করেছে হোয়াইট হাউস। বাজেটে প্রেসিডেন্ট ট্রাম্প মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মান করতে তহবিলের জোগান এবং সামরিক বাহিনীর জন্য ব্যয় বাড়াতে কংগ্রেসের প্রতি আহবান জানিয়েছেন।
 
৪ দশমিক ৪ ট্রিলিয়ন ডলারের এই বাজেট নিয়ে সমালোচনায় মেতে উঠতে পারেন কট্টরপন্থী রিপাবলিকানরা। কারণ এর মাধ্যমে বাজেটে ঘাটতি দেখা দিবে এবং সরকারের ঋণের পরিমাণ বাড়বে বলে মনে করেন তারা।
 
রিপাবলিকানরা আগে থেকেই এ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনকে সতর্ক করে আসছেন। রয়টার্স
 
ইত্তেফাক/আনিসুর