গুরুতর অসুস্থ সুরকার ও সঙ্গীত পরিচালক আলী আকবর রুপু। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
জানা যায়, অনেকদিন থেকে হৃদরোগে ভুগছেন তিনি। পাশাপাশি এখন কিডনির সমস্যাও দেখা দিয়েছে। প্রায় সাত মাস ধরে কিডনির ডায়ালাইসিস করা হচ্ছে। শুক্রবার হঠাৎ ডায়ালাইসিস করার সময় স্ট্রোক করেন তিনি। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
তার মেয়ে ফারিয়া নাজ আপন জানান, হাসপাতালে আলী আকবর রুপুকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন ভেন্টিলেশন সাপোর্ট দেওয়ার জন্য। এমন অবস্থায় পারিবারিকভাবে এখনো চিকিৎসকের সিদ্ধান্তে রাজি হচ্ছেন না।
ইত্তেফাক/মোস্তাফিজ
