‘রক্তপাত বন্ধে পাকিস্তানের সঙ্গে ভারতের অবশ্যই আলোচনা করতে হবে’

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১০:১৪
 
কাশ্মিরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি বলেছেন, রক্তপাত বন্ধ করতে হলে পাকিস্তানের সঙ্গে ভারতের আলোচনায় বসতে হবে। এছাড়া কোনো বিকল্প নেই।
 
গতকাল সোমবার এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, পাকিস্তানের সঙ্গে সবগুলো যুদ্ধে ভারত জয়ী হয়েছে। কিন্তু এখন দরকার সংলাপ, যদি আমরা রক্তপাত বন্ধ করতে চাই।
 
তিনি বলেন, তার এই মন্তব্যকে মিডিয়া হয়তো জাতীয়তাবিরোধী বা রাষ্ট্রদ্রোহী হিসেবে উল্লেখ করতে পারে। তিনি বলেন, আমরা যদি আলোচনা না করি তাহলে কে করবে? বিহারের লোকজন এসে করবে?  এনডিটিভি
 
ইত্তেফাক/আনিসুর