গাছে গাছে এখন আমের মুকুল

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১০:২৭
বসন্ত এসে গেছে। প্রকৃতি তার রূপ বদলাতে শুরু করেছে। চারদিকে গাছ-গাছালি যেন নতুন পাতা আর রঙে সাজিয়ে নিচ্ছে নিজেদের। এতে থেমে নেই আম গাছও। গাছে গাছে ধরেছে আমের মুকুল। যেন প্রকৃতিতে এক রূপের সমারোহ উঠেছে।
 
সরেজমিনে দেখা যায়, সারাদেশের ন্যায় ফরিদপুরের মধুখালীতে শহরের ও গ্রামের বেশির ভাগ গাছে গাছে আমের মুকুলে ভরপুর হয়ে গেছে।
 
পৌর সদরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতর আশে পাশের এলাকায় এখন আম গাছের দিকে তাকালেই দেখা যাচ্ছে শুধুই আমের মুকুল। কিছু কিছু গাছে বেতলের মত আমের মুকুল শোভা পাচ্ছে।
 
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে- আবহাওয়া ঠিক থাকলে এ বছর মধুখালীতে প্রচুর আম পাওয়া যাবে।
 
ইত্তেফাক/এসএস