এবার বাসে মহিলা সাংসদকে দেখে যুবকের ‘অসভ্যতা’। এমন ঘটনা ঘটেছে ব্রিটেনে। খবর হিন্দুস্তান টাইমসের।
এই ঘটনা ঘটেছে গত ১ এপ্রিল। জানা যায়, লন্ডনের একটি বাসে ব্রিটেনের লেবার পার্টির এমপি নাজ শাহকে দেখে তাঁর সামনে 'মাস্টারবেট' করে এক যুবক।
ইতিমধ্যে এ ঘটনায় নাজ মধ্য লন্ডনের হোয়াইটহলে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানান। পুলিশ এখনও অপরাধীকে ধরতে পারেনি।
পরে এক বিবৃতিতে নাজ বলেন, ওই ঘটনায় আমার কী করণীয় বুঝে উঠতে পারছিলাম না। পুরোপুরি বিহ্বল হয়ে পড়েছিলাম। লোকটা আমার সামনেই বসেছিল। হঠাৎ দেখি অসভ্যতা শুরু করেছে। ওই ঘটনার কথা মনে করে আমি এখনও অসুস্থ বোধ করছি।’
তিনি আরো বলেন, এমন ঘটনার মুখোমুখি আগে কখনো হইনি। নারীদের বাড়ি থেকে বেরিয়ে যাতে এমন পরিস্থিতির মুখোমুখি হতে না হয়, সেটা সকলেরই মাথায় রাখা উচিত।
পুলিশকে অভিযোগ করা ছাড়াও ব্রিটিশ এমপি নাজ একটি ইউটিউব ভিডিও শেয়ার করেন। ভিডিওতে দেখা যায়, এমন ঘটনা লন্ডন-সহ বিশ্বের বিভিন্ন শহরেই ঘটছে। কিন্তু ৯০ শতাংশ ঘটনাই কেউ জানতে পারছেন না। কারণ, যাঁরা এমন ঘটনার শিকার হচ্ছেন, তাঁরা বেশির ভাগ ক্ষেত্রেই সেই সব কাউকে জানাতে চান না।
আরো পড়ুন: ধর্ম নিয়ে বিজেপিকে রাজনীতি করতে দেব না: মমতা
ওই ভিডিওটি শেয়ার করে নাজ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, এমন ঘটনার শিকার হওয়ার সঙ্গে সঙ্গেই তা পুলিশকে জানাতে হবে।
ইত্তেফাক/এসআর
