খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে কারাফটকে আইনজীবীরা

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:০২
দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডে সাবেক কেন্দ্রীয় কারাগারে গেছেন তার আইনজীবীরা।
 
আজ মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে নাজিমুদ্দিন রোডের সামনে আসেন আইনজীবী সানাউল্লাহ মিয়াসহ মোট চারজন। সেখানে পুলিশি বেরিকেড থাকায় গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে কারাগারের দিকে যান তারা।
 
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে পারেন সানাউল্লাহ মিয়া।
 
এর আগে তিনি কারা অধিদফতরে গিয়ে কারাগারে প্রবেশের সব আনুষ্ঠানিকতা শেষ করেন।
 
জানা গেছে, ওকালত নামায় স্বাক্ষর নিতে তারা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন।
 
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসনকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান। এ মামলায় অন্য আসামি খালেদার বড় ছেলে তারেক রহমানকে ১০ বছরের কারাদণ্ডাদেশ দেয়া হয়।
 
ইত্তেফাক/কেকে