বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি থেকে ফেরার সময় মহানগর ছাত্রদলের আহ্বায়ক খন্দকার আবুল হাসান লিমনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার হল সংলগ্ন বিএনপি কার্যালয় চত্বরে অবস্থান কর্মসূচি পালন শেষে ফেরার পথে কাটপট্টি রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বরিশাল কোতোয়ালী মডেল থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন মামুন বলেন, আগে দায়ের করা নাশকতার মামলায় খন্দকার আবুল হাসান লিমনকে আটক করা হয়েছে।
ইত্তেফাক/এমআই
