যশোরের শার্শা বিআরডিবি কর্মকর্তা আছিয়া খাতুনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগে মঙ্গলবার সকালে যশোর-বেনাপোল মহাসড়কে মানববন্ধন করেছেন সমবায়ীরা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বিআরডিবির চেয়ারম্যান আব্দুর রব, ভাইস চেয়ারম্যান আব্দুল ওহাব, আব্দুস সালাম, সমবায়ী শফিউর রহমান, আব্দুল আলীমসহ সাধারণ সমবায়ী ও ম্যানেজাররা। আগামী ৭ দিনের মধ্যে আছিয়া খাতুনকে বদলি না করা হলে সমবায়ীরা কঠোর কর্মসুচি দেয়ার ঘোষণা দিয়েছেন।
মানববন্ধনে তারা অভিযাগ করেন- আছিয়া খাতুন এখানে যোগদানের পর থেকে সমবায়ীদের সঙ্গে দুর্ব্যবহার, হয়রানি, সময়মত ঋণ প্রদান না করা ও সমিতির ম্যানেজারদের সঙ্গে অসদাচারণ করে তাদেরকে সমিতির নিবন্ধন বাতিলের হুমকি দিয়ে আসছিল। ইতিমধ্যে বিআরডিবির ম্যানেজিং বোর্ড বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের কাছে তার বদলির দাবিতে লিখিত অভিযোগ দিয়েছে। এছাড়া নিয়মিত অফিসে না থাকা, মাঠকর্মীর বেতন কম দেয়া, মিথ্যা দিয়ে হয়রানির অভিযোগ করেছেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
ইত্তেফাক/ইউবি
