ভারতের কোচিতে সকালে জাহাজ মেরামতির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর জখম হয়েছেন কমপক্ষে ১৫ জন। খবর এনডিটিভি’র।
প্রাথমিকভাবে জানা গেছে, একটি জাহাজ সারাইয়ের কাজ চলছিল। সেই সময় হঠাৎই বিস্ফোরণ ঘটে। জখমদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখনো ওই কারখানার ভিতরে ২ জন আটকে থাকার খবর জানাচ্ছে পুলিশ। দমকল কর্মীরা খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান। তবে প্রবল ধোঁয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে জানা গেছে। এনডিটিভি।
ইত্তেফাক/সেতু
