বুধবার সারাদেশে বিএনপির অনশন

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ২১:১৬
দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে আজ বুধবার সারাদেশে অনশন কর্মসূচি পালন করবে বিএনপি। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই অনশন। পূর্বঘোষিত এ কর্মসূচি পালন করবে দলটি। তবে পুলিশের অনুমতির অভাবে মঙ্গলবার রাত পর্যন্ত রাজধানীতে অনশন কর্মসূচির স্থান নির্ধারণ করতে পারেনি বিএনপি। 
 
বিকেলে নয়াপল্টনের দলের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী জানান, আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুমতি চাইলেও এখনও তারা কর্মসূচির স্থানের কোন অনুমতি দেয়নি। 
 
ইত্তেফাক/এমআই