টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে বোনকে নকল দিতে এসে জাকির হোসেন (২৭) নামে যুবক আটক হয়েছে। মঙ্গলবার পদার্থ বিজ্ঞান পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আজগর হোসেন জানান, পদার্থ বিজ্ঞান পরীক্ষা চলাকালে উপজেলার মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে বোনকে নকল দিতে আসেন জাকির হোসেন। এ সময় পুলিশ তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠানো হয়।
ইত্তেফাক/ইউবি
