ভূঞাপুরে ইত্তেফাক সাংবাদিকের বাবার মৃত্যু

আপডেট : ১৪ এপ্রিল ২০১৯, ১৪:০৬

দৈনিক ইত্তেফাক পত্রিকার ভূঞাপুর সংবাদদাতা ও ভূঞাপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ অভিজিৎ ঘোষের পিতা কানাই লাল ঘোষ (৮০) বার্ধক্য জনিত কারনে মৃত্যুবরণ করেছেন। শনিবার (১৩ এপ্রিল) বিকালে উপজেলার কষ্টাপাড়া গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী ৬ ছেলে ১ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। ঐদিন রাতে তাকে পলশিয়া কয়েড়া মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন করা হয়।

 সাংবাদিকের পিতার মৃত্যুতে  শোক ও সমবেদনা জানিয়েছেন ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি আসাদুল ইসলাম বাবুল, সম্পাদক আব্দুর রাজ্জাক, গোপালপুর প্রেসক্লাব, সুশাসনের জন্য নাগরিক (সুজন), ফলদা এস এন বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান।

ইত্তেফাক/জেডএইচডি