নেত্রকোনার মোহনগঞ্জের আদর্শ বিদ্যালয় কেন্দ্রে পদার্থ বিজ্ঞান পরীক্ষায় অর্পিতা দাস নামের এক পরীক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার পরীক্ষা শুরুর ১৫মিনিট পূর্বে ঐ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা পরিসংখ্যান অফিসার ফরহাদ হোসেন অর্পিতার মোবাইল ফোনে প্রশ্ন ও সমাধান দেখতে পেয়ে তাকে আটক করেন।
কেন্দ্র সচিব মোহনগঞ্জের আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাতে বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
ওসি আনসারী জিন্নাৎ আলী জানান, গ্রেফতারকৃত ছাত্রীকে বুধবার আদালতে প্রেরণ করা হবে।
ইত্তেফাক/নূহু
