লটারিতে পুরস্কার জেতাটা সব সময়ই আনন্দের। তবে এই আনন্দ পূর্ণতা পায় পুরস্কারের অর্থ হাতে পাওয়ার পরে। কিন্তু যুক্তরাষ্ট্রের কানসাসের এক দম্পতি লটারি জেতার পর ব্যস্ততার কারণে সেই টাকা তুলতে যেতে পারছিল না। পুরো এক লাখ ডলারের পুরস্কারের টিকিটটি বাড়িতে রাখতেও ভয় লাগছিল। কোনোভাবে চুরি হয়ে যায় কিনা এই ভেবে টিকিটটি একটি গোপন জায়গায় লুকিয়ে রাখার পরিকল্পনা করছিলেন তারা।
পুরো বাড়িতে সেই ধরনের কোনো সুরক্ষিত জায়গা খুঁজে না পেয়ে টিম হেইটের স্ত্রী বুদ্ধি দেন টিকিটটি ফ্রিজে রেখে দিলে কেমন হয়। বুদ্ধিটা মনে ধরে টিম হেইটের। এরপর বেশ কায়দা করে টিকিটটি রেখে দেন ডিপ ফ্রিজে। এক মাস পরে ফ্রিজ থেকে টিকিটটি বের করে সম্প্রতি পুরস্কারের অর্থ সংগ্রহ করেছেন ঐ দম্পতি।-ইউপিআই
ইত্তেফাক/মোস্তাফিজ
