বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে জেলে প্রেরণের প্রতিবাদে এবং মুক্তির দাবীতে ফরিদপুরের মধুখালী উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে অনশন কর্মসূচি পালন করা হচ্ছে। আজ বুধবার বেলা ১১টার সময় উপজেলার রেলগেটস্থ বিএনপির কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
অনশন চলাকালে উপজেলা বিএনপির সভাপতি চৌধুরী রাকিব হোসেন ইরানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম আবুল, যুগ্ম-সাধারণ সম্পাদক বাবলু কুমার রায়, মো. শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. হায়দার আলী মোল্যা, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মো. ইয়াছিন বিশ্বাস, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস বিশ্বাস জাপান, থানা ছাত্রদলের ইকবাল হোসেন ইকবাল প্রমুখ।
বক্তাগন অবিলম্বে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে 'মিথ্যা মামলা' প্রত্যাহার ও নি:শর্ত মুক্তির দাবী জানিয়ে বক্তব্য রাখেন।
ইত্তেফাক/এসএস
