বদরগঞ্জে ২ মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৫৯
রংপুরের বদরগঞ্জে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে পৌরশহরের ডিগ্রি কলেজ গেট সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
 
আটককৃতরা হলেন, দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার কাটলার হেসাব উদ্দিনের ছেলে আশরাফুল আলম (৩৮) ও ফুলবাড়ি উপজেলার আবুল কালামের ছেলে হাসান তানজিল রুমেন (৩৭)। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ফেনসিডিল ও একটি নম্বরবিহীন মোটরবাইক উদ্ধার করা হয়।
 
বদরগঞ্জ থানার ওসি আকতারুজ্জামান প্রধান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
 
ইত্তেফাক/এসএস