নাসিরনগর উপনিবার্চন: আওয়ামী লীগের প্রার্থীসহ ৩জনের মনোনয়নপত্র দাখিল

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৪৪
 
উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের উপ-নির্বাচনে ৩জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার বিকালে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন প্রার্থীরা দলীয় সমর্থক ও নেতাকর্মীদের নিয়ে উপজেলা নিবার্চন অফিসে সহকারী রির্টানিং অফিসার শফিকুর রহমানের কাছে মনোনয়ন জমা দেন।
 
প্রার্থীদের মধ্যে রয়েছেন- আওয়ামী লীগের নৌকার প্রতীকের প্রার্থী সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের রেজোওয়ান আহমেদ ও ইসলামী ঐক্যজোটের মিনার প্রতীকের আবুল কাসেম মো. আশরাফুল হক। উপজেলা নিবার্চন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ এই সত্যতা নিশ্চিত করেছেন। আগামী ১৩ মার্চ মঙ্গলবার এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
 
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের মৃত্যুতে এ আসনটি শূন্য হয়।
 
ইত্তেফাক/আরকেজি