গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৯ ঘর ভস্মীভূত

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ২১:০৭
 
দেবিদ্বার উপজেলার ভানী গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চার পরিবারের ৯টি বসত ঘর ভস্মীভূত হয়েছে। 
 
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ৮টায় ওই অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত অর্ধ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবী করেন ক্ষতিগ্রস্ত পরিবার। খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 
 
স্থানীয় সূত্রে জানা যায়, ভানী গ্রামের ইউনুছ মিয়ার রান্না ঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা একে একে ৯টি ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ইউনুফ মিয়ার ২টি, রহমত আলীর ২টি, লিয়াকত আলীর ২টি, শাহারা বানুর ৩টি ঘর ভস্মীভূত হয়। 
 
ইত্তেফাক/আরকেজি