ফুটবল সুপারস্টার হিসেবেই ক্রিস্টিয়ানো রোনালদোকে জানেন ভক্তরা। কিন্তু এবার জানা গেল ফুটবল ছাড়াও রোনালদোর ফেভারিট গেম আছে।
সান্তিয়াগো বার্নাব্যুতে আজ রাতে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচের আগে বিরতিতে ঘরে বসে একধরনের খেলা খেললেন। যেখানে দেখা যায় একটি পটে বিভিন্ন রঙের বল নিয়ে পা ছড়িয়ে বসেছেন পর্তুগিজ তারকা। সেখান থেকে সামনে রাখা একটি ছোট পটে এক ড্রপে বলটি ফেলার চেষ্টা করেন।
প্রথম দফায় দুবারেই সফল হলেও পরবর্তী দুবারের জন্য আরও নয়বার বল মারতে হয়েছে তাকে। এ সময় পাশে শুয়ে বাবার শিশুতোষ খেলা যেন দেখছিলেন রোনালদোর ছোট ছেলে। সেই খেলার ছবি ও ভিডিও টুইটারে পোস্ট করেন রোনালদো। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন ‘মাই ফেভারিট গেম’।
ইত্তেফাক/কেআই
