সিলেটে ক্বীন ব্রিজ থেকে পড়ে অজ্ঞাতনামা দুই শিশুর মৃত্যু

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৮, ০৮:৫৯

নগরীর ক্বীন ব্রিজ থেকে সুরমা নদীতে পড়ে অজ্ঞাতনামা দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে।
কোতয়ালি থানার ওসি গৌসুল হোসেন জানান, ব্রিজের রেলিংয়ের ওপর অনেক সময় পথশিশুরা শুয়ে থাকে বা বিশ্রাম নেয়। রাতে হঠাৎ ব্রিজের রেলিং থেকে ঐ দুই শিশু সুরমা নদীতে পড়ে যায়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, নিহত দুজনের বয়স আনুমানিক ১২-১৪ বছর হবে। শিশুরা এ ব্রিজের ওপর রিক্সা ঠেলে জীবিকা করতো বলে পুলিশ ধারণা করছে। রাত ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি।

ইত্তেফাক/নূহু