শিল্পকলায় রবিবার সন্ধ্যায় ‘নিত্যপুরাণ’

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১০:৪৩
 
‘‘শাস্ত্রের এক বিধান যা নিষিদ্ধ করে, অন্য কোনো বিধান, অন্য কোনোভাবে তারই দেয় অনুমোদন। উপায় বলুন জ্যেষ্ঠ। স্মরণ করে দেখুন অন্য কোনো বিধান, যা দিয়ে মৃগয়ায় এসেও করা যাবে একলব্য সংহার। ধর্মবীর, বিধান দিন ধর্মের।’’
 
পঞ্চপাণ্ডবের জ্যেষ্ঠ যুধিষ্ঠিরের প্রতি কনিষ্ঠদের এই আহ্বানেই স্পষ্ট হওয়া যায় যুগে যুগে রাজা-বাদশারা নিজ প্রয়োজনেই ব্যবহার করেছে ধর্মকে। সুবিধাজনক জায়গায় এসে পাল্টে নিয়েছে তাদেরই তৈরি বিধান। এমনই নিত্য দিনের সংলাপে ভরা দেশ নাটক প্রযোজিত ‘নিত্যপুরাণ’ এর স্বাদ নিতে রবিবার সন্ধ্যা সাতটায় চলে আসুন শিল্পকলার একাডেমির এক্সপেরিমেন্টাল মঞ্চে।
 
‘নিত্যপুরাণ’ নাট্যকার নির্দেশিত নাটক। প্রখ্যাত নাট্যকার মাসুম রেজা রচিত নাটকটি ১৮ বছর আগে প্রথম মঞ্চস্থ হয়। সেসময় ব্যাপক দর্শক সমাদৃত হয় মঞ্চনাটকটি। একলব্য চরিত্রে অভিনয় করা দিলীপ কুমারের অকাল মৃত্যুর মধ্যদিয়ে নিত্যপুরাণের প্রদর্শনী বন্ধ হয়ে যায়। ১৪ বছর পরে আবারো নিয়মিত প্রদর্শিত হচ্ছে নিত্যপুরাণ...